ডেস্ক নিউজ:
রাজধানীর দক্ষিণখান থানার আইনুশবাগ চাঁদনগর এলাকায় এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুর রশিদ বলে প্রাথমিক জানা গেছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের শটগানের গুলিতে আব্দুর রশিদ মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এর আগে এদিন সকালে ব্যবসা সংক্রান্ত কোন্দলের জের ধরে দুইপক্ষের মধ্যে গোলাগুলি হয় বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম জানান, সকাল সাড়ে ৯টায় স্থানীয় দুইপক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জাপানি হান্নান নামে এক ব্যক্তির জড়িত থাকার কথা আমরা শুনেছি। এলাকায় ময়লার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এই ঘটনা বলে জানিয়েছে স্থানীয়রা।
এদিকে অভিযুক্ত হান্নানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের মরদেহ স্থানীয় কেসি হাসপাতালে রাখা হয়েছে। দক্ষিণখান থানার ডিউটি অফিসার নুরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.