জে. জাহেদ,চট্টগ্রাম ব্যুরো:
মহেশখালীর এলএনজি টার্মিনালের সঙ্গে সমুদ্রের তলদেশের পাইপলাইনের মধ্যবর্তী সংযোগস্থলের হাইড্রোলিক ভাল্বটি কাজ না করায় ১১দিন গ্যাস সংকটে ছিল নগরবাসী।
রবিবার (৪ নভেম্বর) থেকে বুধবার (১৪ নভেম্বর) পর্যন্ত কাজ করে সংযোগস্থলের পাইপলাইন ত্রুটিমুক্ত করা হয়। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ভোর ৬টা থেকে পুরোদমে চট্টগ্রামে গ্যাস সরবরাহ করা হয়েছে।
জানা গেছে, সিঙ্গাপুর থেকে আসা অ্যাক্সিলারেট এনার্জি কোম্পানির প্রকৌশলীরা ত্রুটি চিহ্নিত করার পর তা মেরামতের উদ্যোগ নেয়া হয়। সমুদ্রের প্রায় ৪০ মিটার গভীরে জোয়ার-ভাটার সময়স‚চির সাথে মিল রেখে প্রতিদিন ৫-৭ ঘণ্টা ধরে ডুবুরি দলের সাহায্যে হাইড্রোলিক ভাল্ব মেরামতের কাজ করা হয়।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর মহাব্যবস্থাপক (সঞ্চালন-প‚র্ব) আবু সৈয়দ মাহমুদ বলেন, গ্যাস লাইনের সংযোগস্থলে যে সমস্যা ছিল তা ত্রুটিমুক্ত করে চট্টগ্রামে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে গ্যাস সরবরাহ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.