নিজস্ব প্রতিবেদকঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন চলমান প্রক্রিয়া। যারা ভালো, যাদের বিষয়ে তদন্ত সংস্থা থেকে পজিটিভ রিপোর্ট আসবে, তারা সবাই নিবন্ধনের সুযোগ পাবে।’এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পুনর্মিলনীর মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
‘অনলাইন নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। আমরা বলেছিলাম, ঈদের আগে যে সব অনলাইন পোর্টাল যোগ্য বলে বিবেচিত হবে, সেগুলোর তালিকা প্রকাশ করবো। কয়েকটি তদন্ত সংস্থার তদন্তের ভিত্তিতে ৪৪টি অনলাইন পোর্টালের বিষয়ে অনাপত্তি পেয়েছি। তার মধ্যে ১০টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ ছিল। যেহেতু দৈনিক পত্রিকার অনেকগুলোর নাম আসেনি, তাই আমরা ঠিক করেছি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণগুলোর নাম আমরা পরে একযোগে প্রকাশ করবো। ’
তিনি বলেন, ‘প্রকাশিত তালিকায় দেশে প্রতিষ্ঠিত অনেক অনলাইন পোর্টালের নাম আসেনি। দ্বিতীয় ধাপে চেষ্টা করব, দেশের সব মানসম্পন্ন অনলাইন পোর্টালকে যেন অনুমোদন দিতে পারি।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.