প্রেস বিজ্ঞপ্তি,
বাংলাদেশ জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির পুনর্বার সদস্য নির্বাচিত হয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। সম্প্রতি মহান জাতীয় সংসদে এ স্থায়ী কমিটি গঠন করা হয়।
জাতীয় সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে দ্বিতীয়বারের মতো সদস্য মনোনীত করায় আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, চীফ হুইফ নূর-ই-আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এমপি কমল তথ্য মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য হিসাবে সফলতার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.