তথ্যপ্রযুক্তি খাতে ২০ লাখ কর্মসংস্থান নিশ্চিত করতে চায় সরকারঃ পলক

ওয়ান নিউজঃ তথ্য প্রযুক্তি খাতে, এবছরই ২০ লাখ তরুণের কর্মসংস্থান নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্যে উদ্যোক্তা ও উদ্ভাবকদের উৎসাহিত করতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে।

২০৪১ সালের প্রযুক্তি বিশ্বে নেতৃত্ব দিতে তিনটি উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকারের আইসিটি বিভাগ। এরমধ্যে ব্যবসায় উদ্যোগকে সহায়তায় প্রাইভেড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট প্রজেক্ট (প্রাইড) নামে নতুন একটি উদ্যোগ হাতে নেয়া হয়েছে। শিগগিরি এই প্রকল্পটি একনেক বৈঠকে উপস্থাপন করা হবে। একইসঙ্গে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে সেন্টার ফর ফোরথ ইন্ডাস্ট্রি রেভ্যুলেশন ( সেন্টার ফর ফোর আই আর) গবেষণা ল্যাব তৈরি করা হবে। এছাড়াও ভবিষ্যতমুখী প্রযুক্তির জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে পদ্মা পাড়ে ৭০ একর এলকাজুড়ে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনলোজিস (শিফট) গড়ে তোলা হবে।

শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের থিসিস পেপার থেকে বাছাই করা শীর্ষ ১০টি আইডিয়াকে পণ্য বা সেবায় রূপ দিতে ‘ইউনিবেটর’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ হাইটেক পার্ক এবং ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ।

সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক শিক্ষার দিকে নজর না দিলে উন্নত দেশ গড়া সম্ভব নয়। ২০১৫ সাল নাগাদ নাটোরের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে ৫ লাখ কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.