ওয়ান নিউজঃ চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৮শে মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুহাম্মদ ইউনূসের।
সফর শেষে ২৯ মার্চ রাতে দেশের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে তার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.