ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি-সহ সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম ডিবি পুলিশের বিশেষ অভিযানে নগরীর সিআরবি এলাকা হতে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছেন।

৩রা অক্টোবর রাত ৮টায় সিআরবি এলাকা হতে তাকে গ্রেফকার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ জাহাঙ্গীর আলম (৩৮), পিতা- মৃত শামছুল আলম, মাতা- রিজিয়া বেগম, গ্রাম দক্ষিণ কুয়াইশ, বণিকপাড়া বটগাছতলা, লেদু জমিদারের ভাড়াটিয়া, থানা- হাটহাজারী, জেলা-চট্টগ্রাম।

এসময় গ্রেফতারকৃত সন্ত্রসী হতে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) এএএম হুমায়ুন কবীর এর নেতৃত্বে ডিবি’র বিশেষ টীম-১১ এর পুলিশ পরিদর্শক শাহাদাৎ হোসেন, এসআই মোঃ মোজাম্মেল হোসেন, এসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার মামলা নং-১৬, তারিখ-১৪/১১/২০১৪, ধারা-অস্ত্র আইনের ১৯৭৮ এর ১৯এ সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

ঘটনা সুত্রে জানা যায়, সিআরবি রেলওয়ে অফিসার্স গেষ্ট হাউস পাহাড় ও কাঠের বাংলো পাহাড় মধ্যবর্তী মোড়স্থ উত্তর পূর্ব কোণে সিআরবি ওয়াকওয়ে নাম-ফলকের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন লোক তার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের সাদা বস্তা মোড়ানো বস্তু নিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে হাতে-নাতে আটক করে ডিবি’র টিম।

পরে তার হাতে থাকা সাদা বস্তা খুলে তার ভিতর হতে ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত একটি একনলা বন্দুক এবং ০২ রাউন্ড গুলি উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার হেফাজত থাকা উদ্ধারকৃত অস্ত্র-গুলি অজ্ঞাত ব্যক্তির নিকট বিক্রির উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করছে মর্মে স্বীকার করে বলে ডিবি পুলিশ জানান।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিএমপি কোতয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.