ডাকাত আবদুর রহিম গ্রেফতার

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
রামুর উপজেলার আলোচিত মতলব হত্যাকান্ডসহ একাধিক মামলার পলাতক আসামী ডাকাত আবদুর রহিম (৩৫) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
৭ মার্চ গভীর রাতে গর্জনিয়া ইউনিয়নের পূর্ব থিমছড়ি এলাকার পাহাড়ের চুড়ায় একটি বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতার করা হয়।
সে গর্জনিয়া ইউনিয়নের পূর্ব থিমছড়ি আলি হোসেনের ছেলে।
তার বিরুদ্ধে থানা ও আদালতে হত্যাসহ ৬ টি মামলা রয়েছে।
গর্জনিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর ফরহাদ আলী জানান, এ সন্ত্রাসীকে ধরতে ইতোমধ্যে তারা বেশ কয়েকবার অভিযান চালিয়েছে। রবিবার গভীর রাতে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। ডাকাত রহিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আবদুর রহিম রামুর ঈদগড়,গর্জনিয়া-কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ির বাইশারীসহ দুই উপজেলায় দীর্ঘ দিন ধরে পাহাড়ি এ জনপদে ত্রাস সৃষ্টি করে ডাকাতি, অপহরণ, ছিনতাই, ধর্ষন, চাঁদাবাজীসহ নানা অপকর্ম করে আসছিল। নাইক্ষ্যংছড়ি ও রামু সকল শ্রেণীর মানুষের দাবী এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করেন।
এদিকে রামু পূর্ব অঞ্চলের আলোচিত রহিম ডাকাতদের আটকের ঘটনায় পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া-কচ্ছপিয়ার হাজার হাজার মানুষ গর্জনিয়া পুলিশের চৌকস কর্মকর্তা পুলিশ পরির্দশক ফরহাদ আলীকে অভিনন্দন জানিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.