টেকনাফ সংবাদদাতা:
টেকনাফে ৬৫ বোতল ফেন্সিডিলসহ ফাতেমা (২৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে শিলবনিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা তাকে আটক করা হয়।
আটক শিলবনিয়া পাড়া এলাকার মোঃ মুজিবের স্ত্রী।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার স্বামীসহ তারা দুজনে দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্ত থেকে ফেন্সিডিল চোরাইপথে এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
তিনি আরো জানান, জব্দকৃত মাদকসহ ওই নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.