টেকনাফে ইয়াবা ও ২টি আগ্নেয়াস্ত্রসহ আটক ১
ওয়ান নিউজঃ টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবা বড়ি ও দু‘টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে। বিজিবি সুত্র জানায়, সোমবার মধ্যরাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ টহল দল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আড়াই নং স্লুইচ গেইট সংলগ্ন বেড়িা বাঁধে অভিযান চালিয়ে ১হাজার ৫শ ১৩পিস ইয়াবা বড়ি ও দেশীয় তৈরী অস্ত্র এবং অপর একটি পাইপ গানসহ হ্নীলা মৌলভী বাজারের মৃত আব্দুস সালামের পুত্র হাবিব উল্লাহ(২৫) কে আটক করে। আটক বক্তিকে সংশ্লিষ্ট মাদক ও অবৈধ অস্ত্র আইনের মামলায় ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। বিজিবির উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.