নিজস্ব প্রতিবেদকঃ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিলে পাহাড়ে গরু আনতে গিয়ে ২ যুবক কে অপহরণ অতঃপর এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। তা নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষ্যদর্শিরা জানায়, শনিবার (০২.০৫.২০২০) বিকালে প্রতিদিনের ন্যায় গরু গোয়াল ঘরে না ফিরে আসায় এদিকে ওদিকে খুঁজাখুঁজির পর সন্ধ্যায় মাগরিবের নামাযের পর লম্বাবিলের জনৈক আবু শামার পুত্র আয়াজ উদ্দিন(২০) ও রুস্তম আলীর পুত্র মোস্তাক আহমদ (২২) দুজন মিলে গরু খুজতে রইক্ষ্যং পাহাড়ের দিকে রওয়ানা দেয়।
তারা আমতলী এলাকার মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর বাঁধের পাশে ধানি জমি গরু দেখতে পায়। তারা গরু টেনে আনার চেষ্টা করলে আগে থেকেই উৎপেতে থাকা ১০/১২ জনের ডাকাতদল তাদের কে আটক করে পাশ্র্ববর্তী জঙ্গলে নিয়ে যায়। গরু খুজতে যাওয়া দুই যুবক যথাক্রমে আয়াজ উদ্দিন ও মোস্তাক দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় তাদের আত্বীয়-স্বজন ও লম্বাবিলের শত শত এলাকাবাসী তাদের উদ্ধারের পাহাড়ে যায়। এসময় ডাকাতদল অবস্থা বেগতিক দেখে গরু ও দুই যুবক কে ছেড়ে দিয়ে গা ঢাকা দেয়।
এলাকাবাসী জানায়, ডাকাতদলের মধ্যে জনৈক আলী আকবরের পুত্র আলী হোছন প্রকাশ লেডু,নজুম উদ্দিনের পুত্র জসিম উদ্দিন কে স্পষ্টভাবে দেখতে পায় বলে জানায়।
উক্ত আলী হোছন প্রকাশ লেডু ও জসিম তারা দীর্ঘকাল যাবত রোহিঙ্গাদের সাথে আঁতাত করে ডাকাতি ও লুটপাট চালায় বলে এলাকাবাসী জানান।
একদিকে মিনাবাজারের বেশ কয়েকজন কৃষক রোহিঙ্গা ডাকাতদের হাতে আটকের ঘটনা,অপরদিকে লম্বাবিলের ২ যুবক কে অপরণের চেষ্টা সাধারণ মানুষ কে ভাবিয়ে তুলেছে।
তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে। এ প্রসঙ্গে লম্বাবিলের এ শিক্ষাবিদ মঈনুল হোসেন বাবুল ও রমজান আলী সাংবাদিকদের জানায়, দেশে এই অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষের চলাফেরা কঠিন নিরাপত্তাহীনতায় পড়বে। এখন কোন মানুষই নিরাপদ নয়।
এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল জনস্বার্থে আইনি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করে।
এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশের আইসি মোঃ নাজমুলের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রসঙ্গে কিছুই জানেননা বলে জানান। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেব বলে ও জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.