নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার আপনার; আমার, সবার। পর্যটন ভালো থাকলে আমরা ভালো থাকি। পর্যটনের স্বার্থে আমরা সকলে একযোগে কাজ করি।
২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘পর্যটন উন্নয়নে অংশীজনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ আবু সুফিয়ান এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে শহরের আবাসিক হোটেলের কনফারেন্স হলে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) সভাপতি শিবলুল আজম কোরেশী।
টুয়াকের সভাপতি এম.রেজাউল করিম রেজার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সিকদার, সাধারণ সম্পাদক সেলিম মোর্শেদ, হোটেল শৈবালের ম্যানেজার রায়হান উদ্দিন।
টুয়াকের সাধারণ সম্পাদক আজমল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে সহ সভাপতি মিজানুর রহমান মিল্কি, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ মনির, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরকান, প্রচার সম্পাদক কাদের খান, দপ্তর সম্পাদক হুমায়ুন ইসলাম সুমন, অর্থ সম্পাদক ইকবাল হোসেন সাজ্জাদ, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, নির্বাহী সদস্য মমতাজ মিয়াসহ সদস্য ও পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর নিবন্ধিত লোগো উন্মোচন করা হয়। যার নিবন্ধন নং-সিএইচআই-২৮৩৫।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.