টাইগারপাসে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ডেস্ক নিউজ:
নগরের টাইগারপাস মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. ইব্রাহিম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইব্রাহিম চকবাজার থানার ল্যাবরেটরি স্কুলের পাশের এলাকার স্থানীয় বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আলাউদ্দিন তালুকদার সিভয়েসকে বলেন, ‘সকাল ১১টার দিকে টাইগারপাস মোড়ে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ওই যুবক। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

উল্লেখ্য, গত ১ জানুয়ারিও টাইপাস মোড়ে বাসের ধাক্কায় প্রাণ হারায় অজ্ঞাত এক বৃদ্ধা। এ নিয়ে বিপদজনক মোড়টিতে গেল তিন সপ্তাহে দুই জনের মৃত্যু হয়েছে। -সিভয়েস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.