ঝিনাইদহে শেখ কামাল স্পোটিং ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহ সদর উপজেলার দরিগোবিন্দপুর গ্রামের শেখ কামাল স্পোটিং ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগিতায় বুধবার দুপুরে বড় কামারকুন্ডু গ্রামে এ সামগ্রী বিতরণ করা হয়।

ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোসলেম আলী ও সাধারণ সম্পাদক কাইয়ুম হুসাইন পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক বেল্টুর হাতে এ সামগ্রী তুলে দেন। এসময় ক্লাবের খোলোয়াড় ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সংসদ সদস্য খালেদা খানম জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.