ঝিনাইদহে জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ, আটক ছাত্রনেতাদের মুক্তিদাবি

ঝিনাইদহ প্রতিনিধি:

জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আটক ও গ্রেফতারকৃত ছাত্রনেতাদের নিঃশ্বর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে শুক্রবার বিকালে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথী ছিলেন জেলা বিএনপির সভাপতি খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি মসিউর রহমান। জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিউজ্জামান (সমিন) এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, ড্যাব ট্রেজারার ডাঃ ইব্রাহিম রহমান বাবু, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ।

এছাড়া প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কেসি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুস সামাদ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি প্রলয়, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক তন্ময় সরকার প্রমুখ।

ছাত্রদলের এই প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আটক ছাত্রনেতা পৌর ছাত্রদলের সভাপতি আবিদুর রহমান (নয়ন), সিনিয়র যুগ্ন সম্পাদক ইব্রাহিম , কেসি কলেজ ছাত্রদলের সভাপতি বখতিয়ার মাহমুদ এর নিঃশ্বর্ত মুক্তি দিতে হবে। বক্তারা ছাত্রনেতাদের মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমুলক দাবি করে প্রত্যাহারের আহব্বান জানায়। এছাড়া জেলা জুড়ে আটক ছাত্রনেতাদের মুক্তির দাবি জানানো হয় ছাত্রদলের এই প্রতিবাদ সমাবেশ থেকে।

প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ সভাপতি মেহেদী হাসান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.