ঝিনাইদহে কলা গাছ ও রক্ষা পাচ্ছে না শত্রæতার হাত থেকে

রামিম হাসান,ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপায় কলা গাছও রক্ষা পাচ্ছে না শত্রæতার কবল থেকে। উপজেলার দুধসর গ্রামের কৃষক বদর উদ্দিনের ৭ শতক জমির কলা গাছ কেটে দিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে দুধসরের বিশ্বাস পাড়ায় এসব গাছ কাটা হয় । এই জমিতে কৃষক মিশ্র চাষাবাদ করে আসছিল। কলা গাছের সাথে মেহগনী, সেগুন সহ কয়েক প্রকার বনজ গাছও কেটে দেয়া হয়েছে। গ্রামের সামাজিক প্রতিপক্ষ ক্ষেতের এসব গাছ-গাছালি কেটে দিয়েছে। কৃষক বদর উদ্দিন জানান, শত্রæতা বসত গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আশা বিশ্বাস, বাদলের ছেলে রবি সহ কয়েকজন এ গাছ কাটার সাথে জড়িত থাকতে পারে।
এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি জিডি দায়ের করা হয়েছে ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.