ঝিকরগাছায় শিশুর পেটের উপর দাড়িয়ে চটকানোর অভিযোগ স্বজনদের
ইয়ানূর রহমান :
ক্রিকেট বল বানাতে বাতাবি লেবু ছেড়ার অপরাধে এক শিশুর পেটের উপর দাড়িয়ে চটকানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার যশোরের ঝিকরগাছার কুলবাড়িয়া গ্রামে।
ওই শিশুর নাম সজীব (৮)। সে ওই গ্রামের সবুজ হোসেনের ছেলে।তাকে প্রথম অবস্থায় বাগআচড়ার প্রাইভেট ক্লিনিক ‘জোহরা মেডিকেল সেন্টারে’ ভর্তি করা হয় । পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হয় বলে জানান ওর বাবা সবুজ হোসেন।
সবুজ হোসেন জানান, ক্রিকেট বল হিসেবে ব্যবহারের জন্য ওমর আলী দফাদারের বাতাবী লেবু গাছ থেকে একটি লেবু ছেড়ে সজীব। লেবু ছেড়ার অপরাধে ওমর আলী দফাদারের ছেলে আশিকুর রহমান তাকে ধরে বেদম মারপিট করে ও তার পেটের উপর দাড়িয়ে চটকায়। এসময় সজীব পায়খানা করে ফেলে।
পরে স্থানীয়রা মূমর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান সবুজ । এব্যাপারে আশিকের মন্তব্য পাওয়া যায়নি।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ওসি হুমাউন কবির জানান,বিষয়টি দু:খজনক। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ পেলেই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করবেন ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.