‘জিরো’ ছবিতে শাহরুখ নন, কার সঙ্গে প্রেম করছেন ক্যাটরিনা!

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ শাহরুখ খান, আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জিরো’ ছবিতে সকলেই ভেবেছিলেন বাদশার সঙ্গে প্রেম করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। কিন্তু শাহরুখ নন, ছবিতে ক্যাটরিনা রোমান্স করবেন তারই ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির সহঅভিনেতা অভয় দেওলের সঙ্গে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকা।

প্রসঙ্গত, শাহরুখের ‘জিরো’ এবছর অন্যতম দীর্ঘ প্রতিক্ষীত ছবির একটি। এই ছবিকে কেন্দ্র করে বক্স অফিসের প্রত্যাশাও বিরাট। ছবিতে একজন বেঁটে বামুনের ভূমিকায় দেখা যাবে কিং খানকে। আনুশকা রয়েছেন একজন বিজ্ঞানীর চরিত্রে। ক্যাটরিনা ছবিতেও একজন অভিনেত্রীর চরিত্রেই রয়েছেন, যিনি মদের নেশায় আসক্ত।

২০১৮ সালের ডিসেম্বরের ২১ তারিখে পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.