জিনপিং-পুতিনের সঙ্গে বৈঠক করবেন রুহানী

ওয়ান নিউজ ডেক্সঃ আগামী মাসে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এক সম্মেলনে অংশ নেবেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। জানা গেছে, সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, আগামী ৯ ও ১০ জুন অনুষ্ঠেয় (এসসিও) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তিনি আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ সম্মেলনে যোগ দেবেন। তবে সম্মেলনের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে ইরান পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি।

২০১৫ সালে ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তিতে চীন, রাশিয়াসহ ইউরোপীয় কয়েকটি দেশ স্বাক্ষর করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর তা টিকিয়ে রাখতে চীন, রাশিয়া ও ইউরোপীয় শক্তিগুলো অনেক তৎপরতা চালাচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.