জাতীয় শিক্ষা দিবসে ফেনী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীন ভয়েস এর বৃক্ষ রোপণ ও বিতরন।

জাবেদুল আনোয়ার

যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ এ শ্লোগান নিয়ে আজ সোমবার  (১৭ সেপ্টেম্বর) ফেনী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীন ভয়েসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। গ্রীন ভয়েসের একদল তরুণ-তরুণী, বাংলাদেশকে সবুজায়নের প্রত্যয়ে  গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সারা দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার  (১৭ সেপ্টেম্বর) গ্রীন ভয়েস ফেনী জেলা শাখার পক্ষ থেকে ফেনী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে

শনিবার সকাল ১০টায় ফেনী সরকারী গার্লস স্কুল চত্বরে বিভিন্ন প্রকার ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন  বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস ফেনী জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার শওকত চৌধুরী ।

চারা রোপণ ও বিতরণকালে উপস্থিত ছিলেন ফেনী সঃ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত স্যার, ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ফখরুদ্দিন আলি আহমেদ তিতু ( সভাপতি নজরুল একাডেমি) সহ গ্রীন ভয়েস ফেনী জেলা  শাখার সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বলেন গত কয়েক বছরে আইলা, নার্গিস, সিডরের মত বহাবহ প্রাকৃতিক দুর্যোগ যেভাবে বেড়ে চলেছে তা থেকে আমাদেরকে রক্ষা করতে পারে পরিবেশ বন্ধু গাছ। তাই বেশি বেশি বৃক্ষ রোপণ করা ছাড়া বিকল্প আর কিছুই হতে পারে না। এই সময় বক্তারা গ্রীন ভয়েসকে ধন্যবাদ জানান এই মহৎ উদ্দ্যেগ নেওয়ার জন্য।

এরপর পর্যায়ক্রমে ফেনী সেন্ট্রাল হাইস্কুল, শিশু নিকেতন, দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসাসহ ফেনী জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.