জহির সিকদারের উপর হামলায় জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি
৫ নভেম্বর রাতে কক্সবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. আমিনুল হক।

যুক্ত বিবৃতিতে তারা বলেন, বিনা কারণে সম্পূর্ণ ঠান্ডা মাথায় খুনের উদ্দেশ্যে শ্রমিক নেতা জহিরের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ছোট ভাই কুদরত উল্লাহ সিকদারও গুরুতর আহত হন। ঘৃণিত কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় অপরাধীচক্র পার পেয়ে যাবে।

সন্ত্রাসীদের অনতিবিম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.