টেকনাফ সংবাদদাতা:
টেকনাফের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে কেয়াবনে লুকায়িত অবস্থায় ৭০ বস্তা মদ (গ্রান্ড রয়েল হুইস্কি) ও বিয়ারের চালান জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) ভোরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি স্টেশন সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ তারেক আহমেদ এর নেতৃত্বে অভিযান চালানো হয়।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জব্দকৃত বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৫১
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.