নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামের যুবক নিহত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটে।
নিহত আনোয়ার হোসেন বগুড়ার আদমদীঘি এলাকার তবিবুর রহমানের ছেলে। বর্তমানে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প চৌধুরী পাড়ার বাসিন্দা।
তিনি মেডিপ্লাস নামে একটি টুথপেষ্ট কোম্পানিতে এসআর হিসেবে কর্মরত ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয় নি। খোঁজখবর নেয়া হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.