ছাত্রলীগের সভাপতি প্রার্থী আদিত্য নন্দীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধ হোক
জে,জে বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামীলীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে সভাপতি প্রার্থী আদিত্য নন্দীর বিরুদ্ধে বিভিন্ন ভুঁইফোর অনলাইন নিউজ পোর্টালে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি আদিত্য নন্দীর নামে গুটিকয়েক নামসর্বস্ব ভ‚য়া অনলাইন নিউজ পোর্টালে মিথ্যাচার করা হচ্ছে। এতে তার বন্ধুর ব্যাবসা কে আদিত্য’র নামে চালিয়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে প্রকৃতপক্ষে এটার মালিক এস এম তারিকুর রহমান বলে জানা গেছে।
তারিকুর রহমানের ট্রেড লাইসেন্স অনুযায়ী বসবাসের ঠিকানা- উত্তরার ১২ নম্বর সেক্টর, ১৩ নম্বর রোড এর ৪৪ নং বাড়ির ২য় তলা ও ব্যাবসায় প্রতিষ্ঠানের ঠিকানা রয়েছে- ৩২সি, ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার, সেক্টর-৩, উত্তরা, ঢাকা- ১২৩০। এবং প্রতিষ্ঠানের নাম রয়েছে- ‘এক্সেক্ট টেক্সটাইল সল্যুশন’।
বিষয়টি নিয়ে প্রতিবেদকের সাথে কথা হয় তরিকুর রহমানের।
তিনি বলেন, আসলে যে ট্রেড লাইসেন্স টি নিয়ে আদিত্য নন্দীকে নিয়ে মিথ্যাচার বা আলোচনা করা হচ্ছে সেটি আসলে তার নয়।
এই ট্রেড লাইসেন্স টি আমার নামে এবং এর মালিক আমি নিজে। ২০১৭ সালের ২৬ জানুয়ারি এটি আমার নিজ নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদন করা হয়। এবং এর কোন অংশীদার নেই।
আদিত্য নন্দীর সাথে কোন ব্যাবসায়িক সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।
এ বিষয়ে আদিত্য নন্দী বাংলাডেস্ক কে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে আমি দীর্ঘদিন রাজপথে বিভিন্ন লড়াই সংগ্রামে অংশ নিয়েছি। সর্বশেষ ২৯ তম সম্মেলনে আমি ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হয়েছি।
কিন্তু একটি মহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তারা বিভিন্ন ভুঁইফোর অনলাইন নিউজ পোর্টালে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আমাকে বিতর্কিত করতে চাচ্ছেন। আদতে আমার কোন ব্যাবসা কিংবা গাড়ী নেই।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.