এম,নুরুল কাদের মহেশখালী।
কক্সবাজার শহরের বহুল আলোচিত ও সুপরিচিত বিশিষ্ট ব্যাবসায়ী, কুতুবজোম ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত সফল চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাতা, দাতা ও একাদিক সামাজিক সংগঠনের উদ্যোক্তা জননন্দীত জন নেতা, শিক্ষানুরাগী, কুতুবজোম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন খোকন এর পিতা আলহাজ কবির আহমদ সওদাগরের মৃত্যুতে গভীরভাবে শোক ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মহেশখালী উপজেলা শাখা।
শোক বিবৃতিতে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিশিষ্ট দানবীর, সমাজসেবী আলহাজ¦ কবির আহমদ সওদাগরের জন্য মহান আল্লাহু রাব্বুল আলামিনের নিকট জান্নাত কামনা করেন।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরীর, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ নুরুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফরিদুল আলম, সহসভাপতি মাষ্টার লিয়াকত আলী, সহসভাপতি এসএম মুজিবুল হক, সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা, সাংগঠনিক সম্পাদক এড. সাইদুর রহমান, আব্দু সামাদ, মোস্তফা কামাল, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, উপ-প্রচার সম্পাদক প্রভাষক এহেছানুল করিম,ধর্ম বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন এলাহী, বড় মহেশখালী ইউনিয়নের সাবেক সভাপতি ফুরকান বিএ, শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা আনোয়ার চৌধুরী সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক এবং অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামলীগের নেতৃবৃন্দ গভীর দুঃখের সাথে জানান বর্তমান পৃথিবীজোড়ে মহামারি করোরা ভাইরাসের সংক্রামক ব্যাধী জনিত কারনে কক্সবাজার জেলার বরণ্য এ রাজনীতিবিধের জানাযায় শত ইচ্ছে থাকার সত্বেও অনেক নেতাকর্মী, শুভানুধায়ী, আত্মীয়স্বজন, প্রতিবেশী লোকজন জানাযায় উপস্থিত হওয়ার আগ্রহ প্রকাশ করেও শরিক হতে ব্যার্থ হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আনোয়ার পাশা চৌধুরী ও সাধারণ সম্পাদক আলহাজ আশেক উল্লাহ রফিক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.