কাপ্তাই প্রতিনিধি:
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ১নং ওয়ার্ডে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে কর্মহীন হয়ে পড়া দরিদ্র, দুঃস্থ ও অসহায় ৩২ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থসহায়তার ৫০০ টাকা ১টি করে মাস্ক বিতরণ করা হয়। বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক বিতরণ করেন।
এ সময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মারমাসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.