চার পদে নিয়োগ দেবে বন অধিদফতর

ওয়ান নিউজ ডেক্সঃ বন অধিদফতরের অধীনস্ত বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ, বন ভবন, আগারগাঁও, ঢাকার আওতায় ‘বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন’ প্রকল্পে চারটি পদে মোট আটজনকে নিয়োগ দেয়া হবে।

১. পদের নাম : হিসাবরক্ষক

যোগ্যতা : বাণিজ্য বিভাগ হতে স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। উক্ত পদে পাঁচজনকে নিয়োগে দেয়া হবে।

বেতন : প্রতি মাসে ১৮ হাজার ৩০০ টাকা।

২. পদের নাম : ল্যাব টেকনিশিয়ান

যোগ্যতা : ল্যাবরেটরি বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এই পদে একজনকে নিয়োগ দেয়া হবে।

বেতন : ১৭ হাজার ৫৪ টাকা।

৩. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

যোগ্যতা : এইচএসসি পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। উক্ত পদে একজনকে নিয়োগ দেয়া হবে।

বেতন : ১৭ হাজার ৫৪ টাকা।

৪. পদের নাম : সহকারী টেক্সিডার্মিস্ট

যোগ্যতা : বিজ্ঞান শাখায় এসএসসি পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। উক্ত পদে একজনকে নিয়োগ দেয়া হবে।

বেতন : ১৭ হাজার ৫৪ টাকা।

আবেদন প্রক্রিয়া : আগ্রহীরা স্বহস্তে আবেদনপত্র লিখে বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০১৮।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে…

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.