চরপাথরঘাটায় সিপিপি’র উদ্যোগে মহড়ার প্রস্তুতি সভা অনুষ্ঠিত:

জে,জাহেদ বিশেষ প্রতিবেদক:

কর্ণফুলি উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’র উদ্যোগে মহড়া করণে সভা অনুষ্ঠিত হয়।

আজ বিকাল ৫টার সময় চরপাথরঘাটা সিপিপি’র ইউনিয়ন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এতে চরপাথরঘাটা ইউনিয়নের ইউনিট টিম লিডার এম মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি’র সহকারি পরিচালক মোঃ নজরুল ইসলাম (কর্ণফুলী ও সন্দীপের দায়িত্বরত)।

বিশেষ অতিথি ছিলেন সিপিপি’র উপ-পরিচালক সাইফুল ইসলাম (আনোয়ার ও বাশঁখালী দায়িত্বরত)।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা টিম লিডার লুৎফর রহমান,উপজেলা ডীপুটি টিম লিডার আলহাজ্ব এম মঈন উদ্দিন চেয়ারম্যান।

ঘূর্নিঝড় মহড়ার আগাম প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন সরওয়ার উদ্দিন,মোঃ কাজল, আলহাজ্ব মাষ্টার সাইফুর উদ্দিন মানিক, আলহাজ্ব হারুন রশীদ পাটোয়ারী,অলি আহমদ, জালাল উদ্দিন ইকবাল, মুহাম্মদ ফরিদ জুয়েল মেম্বার,নুরতাজ মেম্বার,মামুন অর রশিদ।

এতে সিপিপি সদস্য মুহাম্মদ সাদেক,আবু ছালেক,মোকতার আহমদ, নুর আকতার,ছমি উদ্দিন মেম্বার,দিদার,সহিদুল ইসলাম টিটুল,জকির আমহমদ,সালা উদ্দিন,নুর আকতার,মাসুমা আকতার সহ প্রমূখ।

সভায় সবার সম্মতিক্রমে আগামী পহেলা মার্চ চরপাথরঘাটা ইউনিয়ন কার্যালয়ের বিপরীত পাশের এস,আলম মাঠে ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি’)র মহড়া অনুষ্ঠিত হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহন করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.