চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল সম্পন্ন করা হয়েছে। এতে পাস করেছেন ১০ হাজার ৩০১ জন শিক্ষার্থী।
এবছর ‘ডি’ ইউনিটে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের শতকরা হিসেবে পাশ করেছে ২৮.১৩ শতাংশ। ফেল করেছেন ২৫ হাজার ২০১ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭১ দশমিক ৮৭ শতাংশ।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দীকি বলেন, ‘ডি’ ইউনিটে পাশের হার ২৮ শতাংশ। ফলাফল ওয়েবসাইট প্রকাশ করা হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.