চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে “ডু নো হার্ম” বিষয়ক কর্মশালা উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের সমন্বিত সামাজিক স্বাস্থ্য সেবা প্রকল্পের উদ্যোগে “ডু নো হার্ম” বিষয়ক ৪ দিনব্যাপী কর্মশালা (১৯ জুন) শনিবার হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে শুরু হয়েছে।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন।
হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা প্রকল্পের ম্যানেজার বিজয় মারমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্টের আইনজীবি এডভোকেট সুরেশ রায়, এনজিও কর্মী প্রতাপ হালদার ও বিথিকা বিশ্বাস।
কর্মশালায় হাসপাতাল কর্মী, স্বাস্থ্যকর্মী, গ্রাম উন্নয়ন কর্মী, নারী উন্নয়ন কর্মীসহ ২৫ জন অংশগ্রহণ করছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.