চন্দ্রঘোনায় একজনকে কুপিয়ে জখম

কাপ্তাই প্রতিনিধি
চন্দ্রঘোনা থানাধীন রাইখালী কারিগরপাড়ায় রবিবার সন্ধ্যা ৭টায় কথা কাটাকাটির জেরে মদ্যপান করে এলাকার বাসিন্দা বাচিং মারমা (৪২) নামের একজন উপজাতীয় মংথোয়াই অং মারমা-(৩৮) নামের আরেক উপজাতীয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। মংথোয়াই অং মারমা বান্দরবান জেলার রুমা উপজেলার তোফাইতং গ্রামের মৃত হ্লাথুই মারমার ছেলে বলে জানা গেছে।

জখম ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় কারিগর পাড়া বনবিট কর্মকর্তা সুইমং চিং মারমা প্রথমে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যাওয়ার পূর্বেই আসামী মংথোয়াই অং মারমা পালিয়ে যায়। চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.