চট্টগ্রাম নগরে ১৬৬ স্থানে ঈদের জামাত

চট্রগ্রাম প্রতিনিধিঃ

আজ বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল শনিবার (১৬ জুন) মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধানে নগরীর ৪১ ওয়ার্ডে ১৬৬ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল ৮টায় প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানে। একইস্থানে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার মুহাদ্দিছ আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্’র হাফেজ মাওলানা আহমদুল হক।

চসিক সূত্র জানায়, বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত হবে সকাল ৮টায়, লালদিঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮ টায়। জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সকাল সোয়া ৮ টায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.