চট্টগ্রামে “সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান” পত্রিকার সাংবাদিককে হুমকি : থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক :
সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান কামনাশীষ দত্ত পিন্টুকে অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে একাধিকবার ফোন করে হত্যার হুমকি দিয়েছে।
জীবনের নিরাপত্তা চেয়ে ঐ সাংবাদিক থানায় সাধারণ ডায়েরী করেছে।
নগরীর ডবলমুরিং থানায় ৩১ জানুয়ারী বুধবার দায়েরকৃত জিডি নং ১৬৯১ সূত্রে জানা যায়, মঙ্গলাবার রাতে সাড়ে ৯টা এবং বুধবার দুপুর ১টার সময় ০১৯৪২৩২৭২৫৮ নাম্বার থেকে ফোন করে এ হুমকি দেয়া হয়েছে।
হুমকিদাতা নিজেকে সদরঘাট থানার এসআই কাশেম পরিচয় দিয়ে বলেন, “তুই থানায় আসবি, না আসলে তোর খবর আছে এবং নানাবিধ অশ্লীল গালাগালি করেছে।
দ্বিতীয় দফায় ফোন করে থানায় না আসার কৈফিয়ত জানতে চেয়ে বলেন, তোকে ধরলে একেবারে খুন করে লাশ বাড়ীতে পাঠিয়ে দিব”।
এদিকে সাংবাদিক পিন্টু সদরঘাট থানায় খোঁজ নিয়ে এ ধরনের কোন এসআই এর সন্ধান পায়নি বলে জিডিতে উল্লেখ করেছেন।
সাংবাদিক পিন্টু জিডিতে উল্লেখ করেন, জীবনের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।
এ নাম্বার থেকে ফোনকারী আমার বড় ধরনের যেকোন ক্ষতি করতে পারে এমন আশঙ্কায় দিনাতিপাত করছি।
এদিকে ডবলমুরিং থানা সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখে ও সত্যতা যাচাই করে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.