চট্টগ্রামে লরির চাপায় নিহত-২

জে.জাহেদ,চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম ইপিজেড মোড়ে লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশার দুই ‌যাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে নগরীর  এই ঘটনা ঘটে।
নিহতরা একজন হলেন- বরগুনা জেলার রাজু মিয়া (৪০)। অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
জানা গেছে, ইপিজেড মোড়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়।
এ সময় অটোরিকশার ওই দুই যাত্রী লরির নিচে চাপা পড়ে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পু্লিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার জানান, চমেক হাসপাতালে নিয়ে আসার পর ইপিজেড মোড়ে দুর্ঘটনায় আহত ২ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.