চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরের কোতোয়ালী থানা এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাজিম উদ্দীন হায়দার কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের কুইদ্দারটেক এলাকার রশিদ আহমদ মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন মিল্কভিটার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, মামলা থাকায় নাজিম হায়দারকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Noodlemagazine I am truly thankful to the owner of this web site who has shared this fantastic piece of writing at at this place.