চট্টগ্রামে মাতাল চালকের গাড়ীর ধাক্কায় ভ্যান চালক নিহত

জে,জাহেদ চট্টগ্রাম:

নগরীর হালিশহরের টোল রোডে বৃহস্পতিবার রাত:৯টার দিকে প্রাইভেট কারের ধাক্কায় মো:মানিক(২৪)নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।

নিহত ওই ভ্যান চালক বগুড়া সোনাতলা থানার সোনাহার আলীর পুত্র। হালিশহর থানার উপ-পরির্দশক মাহবুব মোর্শেদ ও স্থানীয়রা জানায়, হালিশহর টোল রোড সড়ক থেকে একটি টমেটোবাহী ভ্যানকে বিপরীতমুখী একটি প্রাইভেট কার(চট্টমেট্রো-গ-১৩-৫২২৮) ওই ভ্যানকে সজোরে ধাক্কা দিলে ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানীয়রা জানান,কার গাড়ীর চালক মদ্যপ অবস্থায় ছিলেন। অন্যদিকে প্রাইভেট কারে থাকা ৪জনকে স্থানীয়রা প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন বলে জানান পুলিশ।

একই সাথে টোল রোড়ে ভ্যান চালানো সঠিক কিনা তা নিয়েও স্থানীয়দের প্রশ্ন আছে। রাতের বেলা টোল রোড়ে ধীর চলা যে কোন গাড়ী বস্তুত নিষিদ্ধ থাকলেও অহরহ ভ্যান এ রোড়ে চলতে দেখা যায় বলেও তারা জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.