চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রাম সংবাদদাতা:
নগরের বায়েজিদ বোস্তামী থানার ১০টি নাশকতার মামলায় বিএনপি- জামায়াতের ১৫ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে উচ্চ আদালত থেকে নেয়া জামিনের মেয়াদ শেষ হলে এই ১০টি মামলায় মোট ২৬ নেতাকর্মী মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। এর মধ্যে আদালত ১১ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের পিপি ফখরুদ্দিন আহমদ।

তিনি বলেন, বিগত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বায়েজিদ বোস্তামী এলাকায় নাশকতার কার্যক্রম চালায় বিএনপি জামায়াত। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলাগুলো করেন।

এতোদিন তারা উচ্চ আদালত কতৃক জামিনে ছিলেন। আজ জামিনের মেয়াদ শেষে হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। যুক্ত করেন পিপি ফখরুদ্দিন আহমদ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.