চট্টগ্রামে বন্ধন লিও ক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :

লিও ক্লাব চিটাগাং বন্ধনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় জামেয়া রজভীয়া সুন্নিয়া মাদ্রাসা (আলিম)হেফজখানা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

১১ মে, শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বন্ধন লায়ন্স ক্লাবের ট্রেজারার লায়ন আবুল খায়ের।

বন্ধন লিও ক্লাবের আগামী সেবা বর্ষের সভাপতি লিও মাহমুদুল হাসান শাকিলের সভাপতিত্বে ও সেক্রেটারী আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব ট্রেজারার লিও নাইম উদ্দিন, ক্লাব সদস্য যথাক্রমে লিও ইমাম হোসেন , লিও ইমরান ইমু, লিও আরমান, লিও রনি ,লিও সাজ্জাদ, লিও সাহাদাত নুর প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, মাহে রমজানের প্রকৃত ভাবার্থ অনুধাবন করে অনাথ শিশুদের সাথে ইফতার সামগ্রী শেয়ার করে তাদের সাথী হওয়ার এ প্রচেষ্টা দুনিয়া ও আখিরাত উভয় জাহানের জন্য মঙ্গলময়। আগামীতে আরো বড় পরিসরে ধারাবাহিক এ আয়োজন অব্যাহত রাখার জন্য তিনি ক্লাবের সদস্যদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, প্রতি বছর রমজানে লিও ক্লাব অব চিটাগাং বন্ধন নগরীর বিভিন্ন মাদ্রায় টানা ইফতার সামগ্রী বিতরণ করে থাকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.