আবুল কালাম, চট্রগ্রাম
বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ ও বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার যৌথ উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রব (১৯ ফেব্রুয়ারি) নগরীর দামপাড়া পল্টন রোডস্থ সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর বাড়ির সম্মুখে মহান ভাষা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ দক্ষিণ জেলার সভাপতি সৈয়দুল আলমের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক উত্তম কুমার বড়–য়া সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরী সুযোগ্য সন্তান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন,মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আরো একবার সপত্নী বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্য হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আমানত খাঁন (রাঃ) এর আউলাদ শাহ্জাদা মোহাম্মদ ফৌজুল কদির খাঁন (বাবলু মিয়া),বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ চট্টগ্রাম মহানগর সভাপতি ও বাংলাদেশ তাঁতীলীগ পাহাড়তলী থানা শাখা চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা এস,এম, নওশাদ সেলিম বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের উপদেষ্টা মুহাম্মদ আলী, সাজেদুল আলম চৌধুরী মিল্টন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাসান মাহবুব, খোরশেদ আলম বাবুল, মোঃ মাসুম, মোঃ মঞ্জু মিয়া, ইকবাল আলম, এড. ফিরোজ আহমদ, সুমন সিংহ, মোঃ রিদুয়ান, মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, আলী আকবর রনি, মোঃ ফয়সাল, মোঃ শাহীন, নুর হোসেন দুলাল, দেলোয়ার হোসেন, আল আমিন বহদ্দার, দুলাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাহফুজ আহমদ, মোঃ মহীম, তরিকুল বাহার, মোর্শেদ আলম। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা ঝটিকা বড়ুয়া।
পরিশেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সিনিয়র ভাইস চেয়ারম্যান শওকতুল আনোয়ারের রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.