জে.জাহেদ,চট্টগ্রাম ব্যুরোঃ
চট্টগ্রাম আদালতে পুলিশের হেফাজত থাকা মাদক মামলার এক আসামি গেছে বলে খবর পাওয়া যায়।
আদালতে রিমান্ড শুনানির জন্য আনা হলে মঙ্গলবার দুপুরে আদালতে নেয়া হয়। কিন্তু শুনানির আগেই দুপুর ২টার দিকে পালিয়ে যান মাসুদ রানা নামে ওই আসামী।
বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন।
সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা আকবরশাহ থানার এসআই ফখরুল ইসলামের গাফলতির কারণে মাসুদ রানা হাতকড়াসহ পালিয়ে যায়।
পলাতক আসামির বাড়ি নোয়াখালী জেলার পাটোয়ারী গ্রামে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.