চট্টগ্রামে ছয় চীনা নাগরিক ছিনতাইয়ের শিকার বলে দাবি-এখনো মামলা কিংবা অভিযোগ নেই:
জে,জাহেদ চট্টগ্রাম:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়া ইউনিয়নের কাফকো কারখানা সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েছেন কর্ণফুলী টানেল প্রকল্পে কর্মরত ছয় চীনা নাগরিক।
শুক্রবার দুপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ শনিবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
স্থানীয় সুত্র জানায়, ছিনতাইয়ের শিকার চীনা নাগরিকরা টানেল প্রকল্পে নিয়োজিত চায়না কন্সট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। চীনা নাগরিকদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোনসেট, নগদ টাকা, ব্যাংকের ক্রেডিট কার্ডসহ বিভিন্ন কাগজপত্র নিয়ে গেছে ছিনতাইকারীরা।
ছিনতাইয়ের ঘটনাটি আনোয়ারা থানার সংলগ্ন হলেও ম‚লত কর্ণফুলি জোনের অধীনে। এ বিষয়ে দুই থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি। তবে এখনো পর্যন্ত ভিকটিমের কোন বক্তব্য পাওয়া যায় নি।
কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা বলেন, তিন-চারজন ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের কাছ থেকে দামি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে বলে শুনছি। এ ঘটনার পরপর রাঙাদিয়া ও পারকি সৈকত এলাকায় অভিযান চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এবং তিনি জানান,এখনো পর্যন্ত চীনা নাগরিকদের পক্ষ থেকে কোনো মামলা হয়নি থানায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.