চকরিয়া পৌর নির্বাচন: আবারো নৌকা পেলেন আলমগীর চৌধুরী

ইমাম খাইর:
চকরিয়া পৌরসভা নির্বাচনে ফের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও বর্তমান মেয়র আলমগীর চৌধুরী।

দলের কেন্দ্রীয় মেনোনয়নবোর্ড তার মনোনয়ন চূড়ান্ত করেছেন।

শনিবার দুপুর দুইটার দিকে আলমগীর চৌধুরী বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

এদিকে, মনোনয়নের এ সংবাদ পাওয়ার পর দলীয় নেতাকর্মী ছাড়াও মেয়র আলমগীর চৌধুরীর শুভাকাঙ্খীরা অভিনন্দন জানান।

দলীয় প্রতিক নৌকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মেয়র আলমগীর চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, সব মানুষের আন্তরিক ভালোবাসা ও দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয় বারের মতো দলীয় মনোনয়ন দিয়েছেন। আশাকরি সকলের সহযোগীতায় শেখ হাসিনার সম্মান অক্ষুন্ন রাখতে পারবো।

উল্লেখ্য আগামী ১১ এপ্রিল ইভিএমএর মাধ্যমে ৬ষ্ঠ ধাপে চকরিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৫ সালে আওয়ামীলীগের দলীয় প্রতিক নৌকা নিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হয় আলমগীর চৌধুরী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.