চকরিয়া থানা পুলিশের মাস্ক বিতরণ

চকরিয়া সংবাদদাতা:
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ ও ট্রাফিক জোনের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচী পালিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা বাস স্টেশনে মাস্কবিহীন মানুষ ও বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীদের মাস্ক বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়।

চকরিয়া থানা পুলিশের আয়োজনে মাস্ক বিতরণ ও জনসচেতনতা কর্মসূচি উদ্বোধন করেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তফিকুল আলম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের। এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক জোনের ইন্সপেক্টর মশিউর রহমান, ওসি (তদন্ত) মো. আশরাফ হোসেন, সার্জেন্ট ফেরদৌস আলম, টিএসআই সাঈদুর রহমান ও এটিএসআই মিজানুর রহমান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.