প্রেস বিজ্ঞপ্তিঃ চকরিয়া উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের তৃনমূল কর্মীরা।
এ সংলগ্ন একটি অভিযোগ কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণ করা হয়েছে।
এতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক তাজ উদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগ এবং জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন ও তৃনমূল ছাত্রলীগের ত্যাগী নেতা কর্মীদের বিভিন্ন ধরনের হয়রানির শিকারের সত্যতা প্রমানের পরিপ্রেক্ষিতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তাজ উদ্দিন সহ ২১ জনকে সংগঠন থেকে অব্যহতি দেয় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সম্পাদক।
এরপরেও তাজ উদ্দিনের অনুসারী চকরিয়া উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিবের মাধ্যমে জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। আকিত হোসেন সজিব নেত্রীর নির্দেশ এবং ছাত্রলীগের সভাপতি সম্পাদকের নেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তাজ উদ্দিনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার ও দলীয় শৃঙ্খলা ভঙ্গে লিপ্ত হচ্ছে।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকিত তাজ উদ্দিনের একক প্রচেষ্টায় ছাত্রলীগের সম্পাদক পদবি ব্যবহার করছে এবং সংগঠন বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। টাকার বিনিময়ে ছাত্রলীগের কমিটি প্রদানের ও অসংখ্য তথ্য প্রমান কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সেল এ জমা দিয়েছে ভুক্তভোগী ছাত্রলীগ নেতা কর্মীরা। চকরিয়া উপজেলা ছাত্রলীগের তৃনম‚ল কর্মীরা এসব অনুপ্রবেশকারীদের বিতাড়িত করে সুন্দর, সুসংগঠিত, সুশৃঙ্খল একটি রাজনৈতিক পরিবেশ ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সম্পাদক বরাবরে।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.