এম.মনছুর আলম,চকরিয়া (কক্সবাজার) :
কক্সবাজারের চকরিয়ায় হারবাং ছড়াখালে পড়ে পানিতে ডুবে মোহাম্মদ সিহাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের করমমুহুরী পাড়া এলাকায় পানিতে ডুবে শিশুর এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত হওয়া শিশু সিহাম ওই এলাকার মো.শাহজাহান ড্রাইভারের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বৃহস্পতিবার সকালে শিশু সিহাম উত্তর হারবাং করমমুহুরী পাড়াস্থ বাহদুল্লাহ শাহ ব্রীজের পাশে হারবাং ছড়া খালে অসাবধানবশত পানির স্রোতে পড়ে তলিয়ে যায়। ছড়াখালের পানিতে ডুবে যাওয়ার পর স্থানীয় লোকজন ও তার পরিবারের সদস্যরা খালের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ঘটনার দিন বিকাল সাড়ে ৫টার দিকে হারবাং লালব্রীজ ছড়াখাল থেকে শিশু সিহামের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
উপজেলার হারবাং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.ছৈয়দ নুর পানিতে ডুবে নিহত হওয়া শিশু সিহামের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.