আবদুল মজিদ, চকরিয়া
চকরিয়ায় ব্যাটারী চালিত রিক্সা উল্টে সাহেদুল করিম (২৬) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের (ফাঁসিয়াখালী-লামা সড়কের) হাঁসেরদিঘি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সাহেদুল করিম ডুলাহাজারা ইউনিয়নের উত্তর পাড়ার মমতাজ আহমদের ছেলে ও ডুলাহাজারা বাজারের সবজি ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাহেদুল করিম সকালে লামার কুমারী বাজার থেকে সবজি নিয়ে হাঁসেরদীঘি এলাকা দিয়ে যাওয়ার পথে রিক্সাটি উল্টে যায়। এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মোর্শেদুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত রিক্সাটি জব্দ করা হয়েছে।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.