নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে আনাস মোহাম্মদ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৬জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের গান্ধীপাড়ায় ঘটনাটি ঘটলে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুপুর ১টার দিকে শিশুটি মারা যায়।
নিহত শিশু ওই এলাকার মাওলানা বেলাল উদ্দিনের বড় ছেলে। দুই ছেলে-মেয়ের মধ্যে আনাস বড়। শিশু আনাস মোহাম্মদ স্থানীয় গান্ধিপাড়া রহমানিয়া মাদরাসায় শিশু শ্রেণির ছাত্র এবং তার বাবা বেলাল উদ্দিন চট্টগ্রামে একটি মাদরাসায় চাকুরি করেন।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম জিকু বলেন, পরিবারের সদস্যদের অজান্তে সকাল সাড়ে ১১টার দিকে পুকুরে নামেন ৪বছর বয়সী শিশু আনাস মোহাম্মদ। মা-বাবা ও পরিবারের সদস্যরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির চারিদিকে খোঁজতে থাকে। একপর্যায়ে তাকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে।
তাৎক্ষনিকভাবে শিশু আনাসকে পুকুর থেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ম্যাক্স হাসপাতাল ও মা-শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১ঘটিকায় তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.