চকরিয়ায় পরোয়ানাভুক্ত ৮আসামী গ্রেপ্তার

আবদুল মজিদ, চকরিয়া:
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত পলাতক ৮জন আসামিকে গ্রেফতার করেছে।

১৭ ডিসেম্বর দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টায় পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সাড়াঁসি এ অভিযান পরিচালনা করে থানা পুলিশের পৃথক টীম। এতে একজন নিয়মিত মামলার আসামি ও আদালতের পরোয়ানাভুক্ত ৭জন রয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.