চকরিয়ায় ডাম্পার গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যূ

এম.মনছুর আলম,চকরিয়া :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ডাম্পার গাড়ির ধাক্কায় আবুল বাসের (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যূ হয়েছে।
রবিবার (১৪জুন) বিকেল ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব গর্জনতলী নতুন মসজিদ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত বৃদ্ধ আবুল বাসের ওই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্ব গর্জনতলী এলাকার মৃত ফরুখ আহমদের ছেলে।

নিহতের বড় ছেলে নাসির উদ্দিন জানান, আমরা বাবা-ছেলে দুইজনই খুটাখালী ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে মহাসড়কের পাশদিয়ে বাড়ীতে যাচ্ছিলাম। আমার বাবা আমার একটু সামনে দিয়ে হেঁটেছিল। এসময় আকস্মিক ভাবে খুটাখালী থেকে চকরিয়াগামী একটি ডাম্পার গাড়ি আমার পথচারী বাবাকে পেছন থেকে স্বজোরে ধাক্কা দিলে তিনি সড়ক থেকে ছিটকে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। স্থানীয় লোকজনসহ আমার বাবাকে উদ্ধার করতে গেলে তিনি সাথে-সাথে ঘটনাস্থলে মৃত্যূ বরণ করেন।

এ ব্যাপারে মহাসড়কের মালুমঘাট হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর (ইনর্চাজ) মোর্শেদুল আলম চৌধুরী বলেন, দূর্ঘটনার বিষয়টি শুনেছি। নিহতের বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িটি ধরা জন্য পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.