এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:
চকরিয়ায় ইজিবাইক (টমটম) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পারভেজ (২২) নামে এক বাইক আরোহী যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার বরইতলী-পেকুয়া-মগনামা সড়কের নতুন রাস্তার মাথার অদুরে বিছমিল্লাহ বেকারীর সামনে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় পারভেজকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত পারভেজ বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকার নুরুল আবচারের ছেলে। তিনি পেশায় একজন কুলিং কর্ণার ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় বাসিন্দা মৌলানা আব্দুল গফুর জানায়, সোমবার বিকালে পাভেজ নিজ বাড়ি থেকে মোটরবাইক চালিয়ে নুতুন রাস্তার মাথাস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান কুলিং কর্ণারে যাচ্ছিলেন। বিকাল ৫টার তিনি বরইতলী-পেকুয়া-মগনামা সড়কের নতুন রাস্তার মাথার অদুরে বিছমিল্লাহ বেকারীর সামনে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা অপর একটি ইজিবাইকের (টমটম) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান পারভেজ। দূর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত অবস্থায় পারভেজকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.